জরুরী বার্তা | www.joruribarta.com
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম
বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে চায় টেকনো, ইনফিনিক্স ও আইটেল মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান চীনের ট্রানশন হোল্ডিংস। এবার মোবাইল ফোনের পাশাপাশি বৈদ্যুতিক তিন চাকার যানবাহন ও ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা করছে কোম্পানিটি।
কারখানা স্থাপনের জন্য সরকারের কাছে ৫০ একর জমি চেয়েছে ট্রানশন। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর ডেমরায় রাষ্ট্রায়ত্ত করিম জুট মিলসের জমি দীর্ঘমেয়াদি ইজারা বা যৌথ অংশীদারত্বের ভিত্তিতে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেখানে প্রায় ২৫ একর জমি রয়েছে, যা কোম্পানিটির চাহিদার অর্ধেক।
বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে ট্রানশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিদলটি। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
প্রস্তাবিত কারখানায় বৈদ্যুতিক তিন চাকার যান, লিথিয়ামসহ বিভিন্ন ধরনের ব্যাটারি, মোবাইল ফোন ও আনুষঙ্গিক যন্ত্রাংশ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনাও চেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে। তবে সরকার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
বাংলাদেশে ট্রানশনের মোবাইল ফোন উৎপাদন কার্যক্রম আগে থেকেই রয়েছে। ২০২৩ সালে নারায়ণগঞ্জের মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২ কোটি ২০ লাখ ডলার প্রাথমিক বিনিয়োগে একটি কারখানা চালু করে প্রতিষ্ঠানটি।
নতুন বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি উৎপাদনের সুযোগ বাড়তে পারে। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও রয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team